Header Ads

Resistor color code মনে রাখার বিশেষ পদ্ধতি:


Resistor color code মনে রাখার বিশেষ পদ্ধতি:
মানগুলো ক্রমিক অনুসারে মনে রাখার বিশেষ পদ্ধতি
বাংলাতেঃ কা, বা, লা, ক, হ, স, নী, বে, ধূ, সা।
ইংরেজিতেঃ BB ROY Good Boy Very Good Worker
BB B = Black (কালো) B=Brown()
ROY R=Red, O=Orange, Y=Yellow
Good G=Green
Boy B=Blue
Very V=Violet
Good G=Gray
Worker W=white

এবার অতি সহজে মান নির্ণয় পদ্ধতি দেখবো
১ম কালারের মান লিখব, ২য় কালারের মান লিখব, ৩য় কালারের মান যত হবে ততগুলো শুন্য দিবো, ৪র্থ কালার সাধারণত সোনালী বা রুপালি কালর হয়ে থাকে।
৪র্থ কালার ব্যান্ড কে টলারেন্স হিসেবে ধরা হয়। এখন প্রশ্ন আসতে পারে টলারেন্স কি???
টলারেন্স শুধুমাত্র সোনালী বা রুপালী হয়ে থাকে। কালার কোডের শেষ ব্যান্ড হলো টলারেন্স যা রেজিস্টরের মানের ভারসম্য রক্ষা করে। আমরা অনেকে ইরর সম্বন্ধে পরিচিত। কোন একটি মান যখন আমরা পেয়ে থাকি তখন সেটা যে কোনকারনে হুবহু নাও হতে পারে।
ঠিক তেমনি রেজিস্টরের ক্ষেত্রে মান তাপমাত্রার কারনে কম বেশি হতে পারে। এই টলারেন্সের রেঞ্জ কোন মানের +,- বুঝায়। আশা করি উদাহরন টি দেখলে আমরা পুরোপুরি বুঝতে পারবো।

উদাহরনঃ ধরি একটা রেজিস্টরের গায়ের কালার যথাক্রমে হলুদ, বেগুনী, বাদামী, সোনালী
তাহলে হলুদ এর জন্য লিখবো ৪
বেগুনি জন্য লিখবো ৭
বাদামীর জন্য ১ , তাহলে ১*১০=১০
সোনালী টলারেন্স (+-৫%)
রেজিস্টর এর মান আসবে, ৪৭*১০=৪৭০ ওহম বা ৪৭০/১০০০=০.৪৭ কিলোওহম।
উদাহরনঃ ২। সবুজ, নীল, কমলা, সোনালী
সবুজ=৫, নীল=৬, কমলা = ১*১০০০=১০০০, সোনালী= +-৫%
তাহলে মান আসবে=৫৬*১০০০=৫৬০০০ ওহম এবং টলারেন্স বা মান কম বেশি হবে +-৫%
কিলোওহমে নিতে চাইলে, ৫৬০০০/১০০০=৫৬ কিলোওহম।
মান লেখা হয় যেভাবেঃ
আগে মান লেখা হত ৫০Ω, ৬০KΩ, ১MΩ । কিন্তু এখন লেখা হয় ৫০R, ৬০K, ১ M। এই ক্ষেত্রে R থাকলে ওহম, K থাকলে কিলোওহম, M দ্বারা মেগাওহম বুঝায়।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.